সিস্টেম পরিচিতি

Digital Mosjid Management System (DMMS) একটি পূর্ণাঙ্গ ডিজিটাল মসজিদ ব্যবস্থাপনা সমাধান, যা একাধিক software ও hardware এর সমন্বয়ে তৈরি। এই সিস্টেমের মূল লক্ষ্য হলো মসজিদের আর্থিক লেনদেন, দান ব্যবস্থাপনা, নামাজের সময়সূচি প্রদর্শন, নোটিশ ও যোগাযোগ ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ডিজিটাল ও স্বয়ংক্রিয় করা।

DMMS এর মূল প্ল্যাটফর্ম একটি cloud-based online software, যা domain, hosting ও database এর মাধ্যমে পরিচালিত হয়। সকল তথ্য নিরাপদভাবে সার্ভারে সংরক্ষিত থাকে এবং যেকোনো সময় অ্যাক্সেস করা যায়।

১. Main Software (Shared Hosting) ২০০ জন ব্যবহারকারী পর্যন্ত অনলাইন মসজিদ ব্যবস্থাপনা।
রেজিস্ট্রেশন ফি: ৳৫০০ | মাসিক চার্জ: ৳৫০০ ডাটা এন্ট্রি: ৳৫০০
২. Main Software (Dedicated Hosting) বড় মসজিদের জন্য (৩০০০+ ব্যবহারকারী) ডেডিকেটেড সার্ভার সুবিধা।
রেজিস্ট্রেশন ফি: ৳৫,০০০ + | মাসিক চার্জ: ৳১,০০০ + ডাটা এন্ট্রি: আলোচনা সাপেক্ষে
৩. mosjidbd.apk (Android App) সকল ব্যবহারকারীদের জন্য মসজিদের তথ্য দেখার মোবাইল অ্যাপ।
রেজিস্ট্রেশন ফি: ফ্রি | মাসিক চার্জ: ফ্রি
৪. smspayment.apk (APP) বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে অটোমেটিক পেমেন্ট ম্যানেজমেন্ট।
রেজিস্ট্রেশন ফি: নেই | মাসিক চার্জ: ৳১০০
৫. IoT Keypad (CashCal) নগদ লেনদেনের তথ্য সরাসরি ডাটাবেসে পাঠানো।
ডিভাইস মূল্য: ৳২,৯০০ | মাসিক চার্জ: ফ্রি
৬. WiFi Display (4 Panel — 4 ft) ৪ ফুটের ডিসপ্লেতে অনুদান ও নামাজের সময়সূচি প্রদর্শন।
ডিভাইস মূল্য: ৫,০০০ | মাসিক চার্জ: ৳২৫০
৭. WiFi Display (2 Panel — 2 ft) ২ ফুটের ডিসপ্লেতে অনুদান ও নামাজের সময়সূচি প্রদর্শন।
ডিভাইস মূল্য: ৳৩,০০০ | মাসিক চার্জ: ৳২৫০
৮. RoboCaller Device OTP, SMS এবং অটোমেটেড ভয়েস কল নোটিশ প্রদান।
ডিভাইস মূল্য: ৳৩,০০০ | মাসিক চার্জ: ৳৩০০



মূল অনলাইন সফটওয়্যার (Cloud Platform)

  • Domain, hosting ও database ভিত্তিক
  • মসজিদের আয়-ব্যয়, দান, রিপোর্ট ও ব্যবহারকারী ব্যবস্থাপনা
  • রিয়েল-টাইম ডেটা আপডেট

Android App সমূহ

mosjidbd.apk (সকল ব্যবহারকারীর জন্য)

  • সাধারণ ব্যবহারকারীরা তাদের স্মার্টফোন থেকে মসজিদের তথ্য দেখতে পারবেন
  • দান ও নোটিশ সংক্রান্ত তথ্য অ্যাক্সেস

smspayment.apk (Payment Management App)

  • bKash, Nagad, Rocket এর মাধ্যমে পাঠানো দান/পেমেন্ট স্বয়ংক্রিয়ভাবে ডাটাবেসে সংরক্ষণ
  • ম্যানুয়াল এন্ট্রি ছাড়াই আর্থিক লেনদেন আপডেট

IoT Keypad (CashCal)

  • নগদ টাকা লেনদেন সহজে ডাটাবেসে পাঠানোর জন্য
  • যারা কম্পিউটার বা স্মার্টফোন ব্যবহারে অভ্যস্ত নন, তাদের জন্য বিশেষভাবে উপযোগী
  • সকল হিসাব রিয়েল-টাইমে আপডেট থাকে

WiFi Display

  • মসজিদের দান ও দাতার নাম জনসম্মুখে প্রদর্শন
  • ডাটাবেস থেকে স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংগ্রহ ও প্রদর্শন
  • পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শন
  • দিন বড় বা ছোট হওয়ার সাথে সাথে নামাজের সময় নিজে থেকেই আপডেট হয়
  • প্রতিদিন ম্যানুয়ালি সময় পরিবর্তনের প্রয়োজন নেই

RoboCaller Device

  • OTP, SMS নোটিশ ও Voice Call নোটিশ প্রদান
  • মসজিদের পক্ষ থেকে ঘোষণাসমূহ স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়া
  • জরুরি ঘোষণা বা সাধারণ নোটিশের জন্য একসাথে সকলকে কল করার সুবিধা